কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘র‍্যাবের সেই কর্মকর্তা ফরিদ উদ্দিন কীভাবে পদোন্নতি পেল?’

ফরিদ উদ্দিন ও আবু হানিফ। ছবি : কালবেলা
ফরিদ উদ্দিন ও আবু হানিফ। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, র‍্যার ১০-এর অধিনায়ক ফরিদ উদ্দিন যাত্রাবাড়ীত আন্দোলন দমনে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সেটি গণমাধ্যমে এসেছিল। কিন্তু দুঃখজনক বিষয় এ সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, তাকে পুরস্কৃত করেছে। তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এমন একজন অফিসার কীভাবে বিচারের মুখোমুখি না হয়ে পদোন্নতি পায় সেটা আমাদের প্রশ্ন।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, এই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যে মাজা ভাঙা তা ইতোমধ্যে প্রমাণ হয়েছে। তিনি দেশের মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গত কয়েক দিন যাধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, তা হলো আন্দোলন চলাকালীন সময়ে র‍্যার ১০-এর অধিনায়ক ফরিদ উদ্দিনের। যাত্রাবাড়ীত আন্দোলন দমনে তিনি ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সেটি গণমাধ্যমে এসেছিল। কিন্তু দুঃখজনক বিষয় এই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, তাকে পুরস্কৃত করেছে।

আজকে বিপ্লবে অংশগ্রহণকারীদের ওপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে। অন্য দিকে অন্তর্বর্তী সরকার তাদের প্রশ্রয় দিচ্ছে। আপনাদের বলব- জনগণের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনাও কিন্তু টিকতে পারেনি। আপনারা যদি জনগণের বিপক্ষে যান তাহলে কিন্তু আপনারাও টিকতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X