মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আড়াইহাজারে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডটি এডিট করা

নজরুল ইসলাম ও আবু হানিফ রাসেল ভূঁইয়া। ছবি : কোলাজ
নজরুল ইসলাম ও আবু হানিফ রাসেল ভূঁইয়া। ছবি : কোলাজ

নজরুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী তিনি। তাকে নিয়ে সম্প্রতি ৩ মিনিট ৩ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই রেকর্ডে ছাত্রদল নেতা মো. আবু হানিফ রাসেল ভূঁইয়ার হাত-পা ভেঙে এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু পুরো ঘটনাটি সাজানো বলে জানিয়েছেন রাসেল নিজেই।

এক ভিডিও বার্তায় আবু হানিফ রাসেল ভূঁইয়া বলেন, ‘আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আপনারা কিছুক্ষণ আগে আমার এবং নজরুল ইসলাম আজাদ ভাইয়ের সম্বন্ধে যে কল রেকর্ডটা শুনছেন, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমার এবং আজাদ ভাইয়ের সঙ্গে কোনো কথাবার্তা হয় নাই।’

তিনি বলেন, “কিছুদিন আগে আরিফের সঙ্গে আমার কিছু বাগ্‌বিতণ্ডা হয়েছে। এই বাগ্‌বিতণ্ডা আমার মোবাইলে রেকর্ড ছিল। তো এই সম্বন্ধে আমি মাহমুদুর রহমান সুমন ভাইকে জানাইছি। মাহমুদুর রহমান সুমন ভাই বলছেন, ‘তুমি এই কল রেকর্ডটা পাঠাও।’ আমি মাহমুদুর রহমান সুমন ভাইকে কল রেকর্ডটা পাঠাইছি। কল রেকর্ডটা পাঠানোর পরে মাহমুদুর রহমান সুমন ভাই এডিটের মাধ্যমে আমার এবং আজাদ ভাইয়ের সম্বন্ধে মানহানিকর বক্তব্য এবং মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাইছে। এজন্য আমি প্রিয় এলাকাবাসীর কাছে দুঃখিত এবং নজরুল ইসলাম আজাদ ভাইয়ের ফ্যামিলির কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

উল্লেখ্য, মো. আবু হানিফ রাসেল ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি।

কালবেলা/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X