কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০২:৪১ এএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র এখনো ফিরে আসেনি : আব্দুস সালাম

বগুড়ার টিএমএসএস অডিটোরিয়াম হলরুমে বক্তব্য দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : কালবেলা
বগুড়ার টিএমএসএস অডিটোরিয়াম হলরুমে বক্তব্য দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : কালবেলা

দেশবিরোধী নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে। তবে এখনো গণতন্ত্র ফিরে আসেনি। তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে।

সোমবার (৬ জানুয়ারি) বগুড়ার টিএমএসএস অডিটোরিয়াম হলরুমে জেলা বিএনপির উদ্যোগে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই। খালেদা জিয়া ও তারেক রহমান ঐক্যে বিশ্বাস করেন, তারা সবাইকে নিয়ে কাজ করতে চান। আসুন, ঐক্যবদ্ধ হয়ে আমরা ষড়যন্ত্র মোকাবেলার মধ্য দিয়ে মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেই।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুর রহমান, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ওবায়দুর রহমান চন্দন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১০

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১১

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১২

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৩

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৪

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৫

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

১৬

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১৭

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১৮

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১৯

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

২০
X