কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

৭ বছর পর মা-ছেলের পুনর্মিলন দেখে কেঁদেছে পুরো জাতি : ইশরাক

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা

৭ বছর পর মা-ছেলের পুনর্মিলন দেখে কেঁদেছে পুরো জাতি বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে পুরান ঢাকার লক্ষ্মীবাজার ডিআইটি মার্কেট প্রাঙ্গণে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক বলেন, দেশের জন্য রাজনীতি করার অপরাধে এক সন্তান হারিয়েছেন এবং বিনাদোষে ৬ বছর অন্তরীণ ছিলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া। পতিত আওয়ামী স্বৈরশাসক তার আরেক সন্তান তারুণ্যের অহংকার তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরী করে রেখেছিলেন। নিজ সন্তানকে আদর করতে পারেননি, আর সন্তানও দীর্ঘবছর মাকে জড়িয়ে ধরতে পারেননি। সাত বছর পর মা-ছেলের পুনর্মিলন দেখে কেঁদেছে পুরো জাতি।

তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডসহ সাম্প্রতিক প্রতিটি ঘটনার একটি যোগসূত্র রয়েছে। খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা ১৬ বছর যত অপকর্ম করেছে তার নথিপত্রগুলো পরিকল্পিতভাবে পুড়িয়ে ধ্বংস করতে চেয়েছে। আগামীতে যাতে ফ্যাসিস্ট হাসিনার বিচার সম্পূর্ণ করা না যায় তারই চক্রান্ত চলছে।

তিনি আরও বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর ড. ইউনূসের নেতৃত্বে যখন এ সরকার আসে তখন আমরা খুশি হয়েছিলাম। ভেবেছিলাম দেশ হয়ত গণতন্ত্রের দিকে এগুবে, সঠিকভাবে রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু আমরা দেখছি যতদিন দিন যাচ্ছে দেশে একটার পর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। রাষ্ট্রের নথিপত্র পুড়িয়ে দেওয়াসহ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তা ঠেকাতে এ সরকার ব্যর্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীতে পতিত স্বৈরশাসকের বিচার করা দুরূহ হয়ে পড়বে।

বিএনপির এই নেতা বলেন, ৫ মাসে এ সরকার দেশকে যেখানে নিয়ে যাওয়ার কথা তা তারা পারেনি। এখন সময় চলে এসেছে। অতিদ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে সঠিক ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। সেটি সম্পূর্ণ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ঠিক ততটুকু সংস্কার করে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এ বছরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এটি দেশের আপামর জনগণের দাবিতে পরিণত হয়েছে।

এ সময় ৪২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আফসার মাসুদ, সাধারণ সম্পাদক, মোখলেসুর রহমান সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, ওয়ার্ড বিএনপি নেতা এম এ সাহেব মন্টু, আজিজুল ইসলাম আজিজ,জাবেদ কামাল রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১০

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১১

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১২

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৩

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৪

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৫

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৬

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৭

ইসলামে পিতার সম্মান

১৮

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৯

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

২০
X