কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘সরকার রাজনৈতিক দলের আস্থার মর্যাদা রাখতে পারছে না’

মোখলেছুর রহমানের শোকসভা। ছবি : কালবেলা
মোখলেছুর রহমানের শোকসভা। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনকে কাজে লাগাতে পারছে না। তাদের প্রতি জনগণের বিরাট আস্থার মর্যাদাও তারা রাখতে পারছে না।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুরের বাঁশমহলে পার্টির প্রয়াত কেন্দ্রীয় নেতা মোখলেছুর রহমানের শোকসভায় তিনি উপরোক্ত বক্তব্য দেন।

রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, সাইফুল হক বলেন, কাজের অগ্রাধিকার ঠিক করতে না পারায় সরকারের মধ্যে নানা দ্বিধা দোদুল্যমানতা দেখা যাচ্ছে। মাঝে মধ্যে নন ইস্যুকে তারা বড় ইস্যু করে তুলছেন। তিনি সরকারকে উচ্চাভিলাষী রাজনৈতিক প্রকল্প সীমিত করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচনকেই প্রধান কর্তব্য হিসাবে নির্ধারণের আহ্বান জানান।

তিনি এনবিআর কর্তৃক অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের ওপর ভ্যাট-কর আরোপের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান এবং বলেন এটা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’-এর মতো। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশাহারা তখন এই পদক্ষেপ জনদুর্ভোগ আরও চরমে নিয়ে যাবে।

তিনি বলেন, সরকারের ব্যর্থতার দায়ে মানুষ শাস্তি পেতে পারে না। তিনি আইএমএফের পরামর্শে নেওয়া এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি পার্টির প্রয়াত কেন্দ্রীয় নেতা কমরেড মোখলেছুর রহমানের সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, ভাটি অঞ্চলের এই বিপ্লবী নেতা সাধারণ মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তিনি বলেন, রাজনীতি যখন অর্থবিত্ত গড়ে তোলার মাধ্যম তখন তিনি নিজের সবকিছু উজাড় করে মেহনতি মানুষের অধিকার আর মুক্তির লক্ষ্যে কাজ করেছেন।

অন্যান্য বক্তারা কমরেড মোখলেছুর রহমানের হার না মানা বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিয়ে সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

পার্টির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আবু হাসান টিপু, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম শাহজাহান, খলিলুর রহমান, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট ফায়েজুর রহমান মনির, ইমরান হোসেন এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

সভার শুরুতে মোখলেছুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X