কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হামলা-লুটপাট ও অগ্নিসংযোগ করেছে আ.লীগ : গোবিন্দ চন্দ্র

হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ চন্দ্র। ছবি : সংগৃহীত
হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ চন্দ্র। ছবি : সংগৃহীত

হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ চন্দ্র মন্তব্য করে বলেছেন, মানুষের ওপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগসহ সব ধরনের নির্যাতন করেছে আওয়ামী লীগ। তারা কৌশলগতভাবে ইসলামী রাজনৈতিক দলগুলোর ওপর দায় চাপিয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় যুব কনভেনশনে তিনি এসব কথা বলেন।

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

ধর্মীয় নেতৃত্বে দেশ পরিচালিত হবে জানিয়ে হিন্দু মহাজোটের সভাপতি বলেন, মানুষের ওপর হামলা করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, সব করেছে আওয়ামী লীগ। তারা কৌশলগতভাবে দায় দিয়েছে ইসলামী আন্দোলনের ওপর। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। আগামী দিনে ইসলামী আন্দোলনসহ বাংলাদেশের ধর্মীয় যেসব নেতা আছেন, তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে।

কৃতজ্ঞতা জানিয়ে গোবিন্দ চন্দ্র বলেন, বাংলাদেশে যেসব মাইনরিটি সমাজ আছে, তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। চরমোনাই হুজুরের অতীত ইতিহাস থেকে দেখেছি এবং ৫ আগস্টের পর থেকে দেখেছি আপনারা মন্দির পাহারা দিয়েছেন। গ্রামগঞ্জে সবখানে হিন্দুপাড়ায় আপনারা পাহারা দিয়েছেন। সে জন্য সমগ্র হিন্দু সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X