কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে গুণগত পরিবর্তন চান আমীর খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হয়েছে। তবে মুক্ত চিন্তা ব্যতীত কোনো জাতির সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে।

শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুক্ত চিন্তা বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, শেখ হাসিনা বিদায় হওয়ার পর মানুষের মনে যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, তারা যে নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছে- সেটি আমাদের ধারণ করতে হবে। রাজনীতিক হিসেবে ধারণ করতে হবে, দল হিসেবে ধারণ করতে হবে। নতুন বাংলাদেশ কীভাবে গড়ব, সে ব্যাপারে আমাদের প্রতিটি বিষয়ের উপর অবস্থান থাকতে হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না। যারা খুন হয়েছে, গুম হয়েছে- তাদের পরিবারকে সাহায্য-সহযোগিতা করতে হবে এবং যারা অপরাধ করেছে, তাদের সঠিক বিচার করতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ফ্যাসিস্ট রেজিম তৈরি করেছিল। দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে, এমনকি সংবাদপত্রের স্বাধীনতাও ধ্বংস করেছে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক মো. লুৎফর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X