কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের মাজারে শ্রমিক দলের নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি

জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ। ছবি : কালবেলা
জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে শেরেবাংলা নগরে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের হাজারো নেতাকর্মী।

রোববার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শ্রমিক নেতা অ্যাড. শামসুল রহমান শিমুল বিশ্বাস এর নেতৃত্বে নেতাকর্মীরা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর তারা ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন।

এর আগে বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন।

শ্রমিক দলের উদ্যোগে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে শিমুল বিশ্বাসের সঙ্গে এ সময় ছিলেন- শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শ্রমিক নেতা সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ, দক্ষিণ শ্রমিক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শাহ আলম মোল্লা, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনসহ প্রমুখ।

এদিন জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়ার সমাধিস্থলে হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে কবর প্রাঙ্গণে আসে। নেতাকর্মীদের মুখে ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া অন্তরে’, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া, জিয়া তোমায় ভুলে নাই’ ইত্যাদি স্লোগান দিয়ে সরব থাকে।

শেরেবাংলা নগরে এ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ফুল দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X