কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দলে কোনো অনুপ্রবেশকারীর স্থান নেই : রাজিব আহসান

বক্তব্য রাখছেন রাজিব আহসান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন রাজিব আহসান। ছবি : কালবেলা

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো অনুপ্রবেশকারী ও হাইব্রিডের স্থান স্বেচ্ছাসেবক দলে নেই।

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগরের অধীন ৪টি ইউনিটের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজিব আহসান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যারা হামলা-মামলার শিকার হয়েছে, যারা ৫ আগস্টের পটপরিবর্তনের পর নিজেদের চরিত্র হারায়নি- স্বেচ্ছাসেবক দলে একমাত্র তাদেরই স্থান হবে।

কর্মিসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশে স্বেচ্ছাসেবক দলের এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, মানুষের মন জয়ে তাদের পাশে থেকে কাজ করতে হবে। জনগণের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন। জনদুর্ভোগ এর সৃষ্টি হয়, এমন কোনো কাজে লিপ্ত হবেন না- মানুষের ভালোবাসা অর্জন করুন।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে এবং মো. মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি এমজি মাসুম রাসেল, সালমা সুলতানা সোমা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, আনোয়ার হোসেন, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান, সহতথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজীব, সদস্য মো. শফিক দেওয়ান প্রমুখ।

এ ছাড়া কর্মিসভায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১১

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১২

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৩

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৪

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৫

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৬

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৭

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৮

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৯

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

২০
X