কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

‘খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে, একজন সুস্থ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সে সঙ্গে এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে মৃত্যুর মুখে তুলে দেওয়া হলো।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশের আধুনিক ক্রিকেটের রূপকার খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে।

মির্জা আব্বাস বলেন, দেশ নিয়ে বিএনপি পরিবারের যত ত্যাগ, এটা যদি কেউ ভুলে যায়, তাহলে মনে হয় ঠিক হবে না। এতে জাতির প্রতি ও এ পরিবারের প্রতি অন্যায় করা হবে।

‘বিএনপি ওয়ান-ইলেভেন আনার পাঁয়তারা করছে’ এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সবচেয়ে বেশি নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে বিএনপি ও তার কর্মীরা। এর পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত এর রোষানল থেকে রেহাই পায়নি।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টা করা হয়েছে।

আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X