কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:২৩ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এবি পার্টির কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি ঘোষণা

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) লোগো। গ্রাফিক্স : কালবেলা
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সাতজন ভাইস চেয়ারম্যান, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সম্পাদকীয় পদ ও দায়িত্ব নির্ধারণ করে সর্বমোট ১০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটি ঘোষণা করেছে দলটি।

শনিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দলের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।

গত ১৯ জানুয়ারি দলের নির্বাচিত নির্বাহী পরিষদের ১ম সভায় দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান এর আগে নির্বাহী পরিষদে তিনজনকে মনোনয়ন দেন। তারা হলেন- ব্যারিস্টার নুরুল গাফ্ফার (ইউকে), সিদ্দিকুর রহমান (চট্টগ্রাম) ও অ্যাডভোকেট সানোয়ার হোসেন (জামালপুর)।

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। বর্তমান কমিটিতে আগের দায়িত্বের বেশ কিছু রদবদল হয়েছে। নতুন করে আটজন নেতাকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক এবং সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে আরও আটজনকে যারা মূলত : ৮টি বিভাগে সংগঠন তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন। জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নের জন্য একটি সম্পাদকীয় ও উপসম্পাদকীয় পদে দুজন নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে।

এবারের কমিটিতে নারীদের অন্তর্ভুক্তি আগের চেয়ে বেড়েছে। দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটিতে আগেরমতো এবারও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূলের বেশ কয়েকজন নেতাকে মূল সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তৃণমূলের নেতাদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্যণীয়। এর বাইরে নতুন ঘোষিত কমিটির অন্যতম বৈশিষ্ট্য হলো কমিটিতে বেশ কিছু বিভাগীয় দায়িত্ব অর্পণ করা হয়েছে শ্যাডো কেবিনেটের আদলে।

এজন্য শ্যাডো কার্যক্রমবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে দলের অন্যতম তরুণ নেতা ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমানকে। তিনি পুরো বিষয়টি দেখভাল করবেন।

নতুন কমিটি ঘোষণা প্রসঙ্গে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রবীণ ও নবীনের সমন্বয়ে গঠিত কমিটি শিগগিরই কাজ শুরু করবে। দলে ব্যাপক গতিশীলতা তৈরি হবে বলে আমরা মনে করি।

গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালিত হলে শুরু থেকেই একটা সুশৃঙ্খল ঐতিহ্য দলে তৈরি হবার ব্যাপারে তারা দুজনই দৃঢ় আশা ব্যাক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X