কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৪:৫৬ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যাচ্ছেন জাইমা রহমান 

বাঁ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাইমা রহমান। ছবি : সংগৃহীত
বাঁ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাইমা রহমান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। তবে এ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না তারেক রহমান। তার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন তার মেয়ে জাইমা রহমান।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। তাই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যেতে পারছেন না তারেক রহমান। নিজে উপস্থিত হতে না পারলেও প্রতিনিধি হিসেবে মেয়ে জাইমা রহমানকে পাঠাবেন এই অনুষ্ঠানে।

জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম ও আমীর খসরু আগামী ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে প্রতি বছর যুক্তরাষ্ট্রসহ অন্য দেশ অংশ নেয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট বার্ষিক অনুষ্ঠান। সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটনে এটি অনুষ্ঠিত হয়। এ বছর ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির জাতীয় ও আন্তর্জাতিক নেতারা উপস্থিত থাকবেন। ১৯৫৩ সাল থেকে হয়ে আসা এই আয়োজনে সভা, মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থা থাকে। আয়োজনটি রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়।

সবকিছু ঠিকঠাক থাকলে এ ধরনের বৈশ্বিক কোনো আয়োজনে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের এটিই হবে প্রথম উপস্থিতি। বিষয়টিকে চমক হিসেবে দেখছেন বিএনপি সংশ্লিষ্টরা। তবে বিষয়টি নিয়ে কেউ বিস্তারিত জানাতে রাজি হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১০

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১২

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৩

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৪

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৫

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৭

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৮

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৯

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

২০
X