কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’। ছবি : সংগৃহীত

‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে এ দলটি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজনৈতিক দলটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় দলটির কার্যাবলি ও লক্ষ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক মেজর জেনারেল (অব.) মো. এহতেশাম উল হক দলের অবস্থান সম্পর্কে জানান। তিনি বলেন বিপ্লবী ছাত্র-জনতা, বিভিন্ন শ্রেণিপেশার মানুষের নির্দলীয় একটি রাজনৈতিক সংগঠন হচ্ছে সার্বভৌমত্ব আন্দোলন। নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের দলটি।

তিনি বলেন, সার্বভৌমত্ব আন্দোলন, দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থাকবে আমাদের দল। দলের নীতিগুলো দেশ প্রেমের চেতনায় পরিপূর্ণ হবে।

তিনি আরও বলেন, ঐক্য, ত্যাগ ও জাতীয় অগ্রগতির জন্য একটি যৌথ প্রতিশ্রুতিকে উৎসাহিত করবে আমাদের দল। আমরা প্রতিজ্ঞা করছি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ দেশের কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না।

দলের আহ্বায়ক জানান, আমরা একটি আধুনিক জবাবদিহিতাপূর্ণ ও সুসজ্জিত পুলিশবাহিনী আইনশৃঙ্খলা নিশ্চিত করব। নাগরিকদের অধিকার রক্ষা করব এবং সবসময় আইনের শাসন সমুন্নত রাখব। একইভাবে সশস্ত্র বাহিনীর বাংলাদেশ রাইফেলস আনসার ও ভিডিপিতে সংস্কার গণতান্ত্রিক তথ্যপ্রধান বজায় রেখে জাতীয় নিরাপত্তা এবং প্রস্তুতিকে বৈশ্বিক মানে উন্নীত করব।

শিগগিরই বর্তমান সরকারের সঙ্গে আমরা বৈঠকে বসতে পারব এমন আশা ব্যক্ত করে মো. এহতেশাম উল হক বলেন, আমরা বর্তমান সরকারের সঙ্গে হাত মিলিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করতে আগ্রহী। আশা করছি সরকার আমাদের সেই সুযোগ দেবে।

অনুষ্ঠানে জাহাঙ্গীর চৌধুরী ওবায়দুল্লাহ মামুনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X