কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

সুস্থ সমাজ বিনির্মাণে যুবকদের এগিয়ে আসতে হবে : বাহাদুর শাহ

ইসলামিক যুবফ্রন্টের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি : কালবেলা
ইসলামিক যুবফ্রন্টের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি : কালবেলা

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, যুবসমাজ একটি দেশের জন্য সম্পদ এবং সঞ্জিবনী শক্তিস্বরূপ। সুতরাং একটি সুস্থ সমাজ বিনির্মাণে দেশের বিপুল সম্ভাবনাময় যুবসমাজকে বৈপ্লবিক চেতনায় এগিয়ে আসতে হবে।

ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, কেবলই ক্ষমতার পালাবদল জাতীয় জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। একটি সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে সব অংশীজনের সম্মিলিত প্রয়াস বাস্তবায়ন আবশ্যক। রাজনীতিতে প্রতিহিংসাপরায়ণতা প্রতিষ্ঠা পেলে দেশ-জাতি লক্ষ্যভ্রষ্ট হবে।

ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের সভাপতি মাওলানা মোহাম্মদ মনির হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর।

জয়নুল আবেদীন জুবাইর বলেন, যুব মন হচ্ছে বৈপ্লবিক চেতনাসমৃদ্ধ। সর্বপ্রকার অন্যায়-অসঙ্গতি, অসত্য- অসুন্দর, মজলুম-অসহায়জন তথা বঞ্চিত-নিপীড়িতদের পক্ষে সংগ্রামমুখর হয়ে একটি সুস্থ, সুন্দর, স্থিতিশীল ও শান্তির সমাজ প্রতিষ্ঠা যুবদের দ্বারা অধিকতর সম্ভব।

তিনি যুবসমাজকে ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইসলামিক যুবফ্রন্টের সাধারণ সম্পাদক এসএম আবু ছাদেক ছিটুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এসএম ফরিদ উদ্দিন, এম ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব খাজা আরিফুর রহমান তাহেরী, মোশারফ হোসেন হেলালী, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মো. তরিকুল হাসান লিংকন, ঢাকা মহানগরীর সেক্রেটারি মোহাম্মদ খোরশেদ আলম প্রধানিয়া, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ নুরুল আলম, আব্দুল মালেক রেজভী, আহমদ রেজা, সৈয়দ আবু সাঈদ শাফিন, মোহাম্মদ এনামুল হক, মো. রাহাত হাসান রাব্বী, মোরশেদ আলম, গোলাম আহমদ রিপন, দেলোয়ার হোসেন ফয়সাল, সাইফুল ইসলাম লিটন, কামরুল হাসান শাকিল, শাকিল আহমেদ দরায়ী, মোজাম্মেল হোসাইন, মোহাম্মদ আলী, মোহাম্মদ সানি দেওয়ান ও আবদুল হামিদ প্রমুখ।

সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি পুরানা পল্টন মোড় হয়ে বায়তুল মোকাররম গেটে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X