কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো। গ্রাফিক্স : কালবেলা

নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গণমিছিলের ডাক দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে সংগঠনটির ঢাকা মহানগরের উদ্যোগে এ গণমিছিল ‍শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকায় ডাকা এ কর্মসূচি জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হবে। গণমিছিল কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীকে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১০

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১১

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১২

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৩

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৪

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৬

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৭

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৮

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৯

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

২০
X