কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০২:১১ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ভিসানীতি কার ওপর প্রয়োগ করা হয় সেটাই দেখব : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ করা হয় সেটাই দেখা হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা (আওয়ামী লীগ) শান্তিপূর্ণ নির্বাচন চাই। অপরদিকে বিএনপি চায়, নির্বাচন বাধাগ্রস্ত করতে।

শুক্রবার (১৮ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে এ আলোচনাসভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী তৎপরতা চালাচ্ছে বিএনপি। তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়।

এ সময় কাদের বলেন, স্মার্ট বাংলাদেশের কারিগর হবে নতুন প্রজন্ম। সেভাবে নিজেদের প্রস্তুত করো। অনেক জায়গায় ছাত্রলীগের কমিটি নেই, সব জায়গায় দ্রুত কমিটি দিতে হবে। এ ক্ষেত্রে ছাত্রলীগে কারা অনুপ্রবেশকারী, তাদের চিহ্নিত করতে হবে। এদের ছাত্রলীগে থাকার কোনো অধিকার নেই, সেটা যেকোনো শ্রেণির অনুপ্রবেশকারী হোক।

তিনি বলেন, টেরোরিস্টদের সঙ্গে আজ আমাদের যুদ্ধ, আরেকটা মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের শত্রুদের বিরুদ্ধে, স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধে আমাদের শামিল হতে হবে। আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে। এই লড়াইয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করেছে, আগামী নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে আমরা তাদের লক্ষ্যকে পণ্ড করবো। শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের পতাকা নিয়ে আমরা ইনশাআল্লাহ মুক্তিযুদ্ধের পতাকা উড্ডীন করবো। এটাই হবে আমাদের শপথ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X