কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
অনলাইন সংস্করণ

ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন বহাল রয়েছে : আমিনুল হক

আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা
আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা

ক্রীড়াঙ্গনে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনে তারা এখনো বহাল তরিয়তে রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আয়োজনে ২৬টি থানা নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর তুরাগ বনাম বিমানবন্দর থানার উদ্বোধনী খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

আমিনুল হক বলেন, ক্রীড়া পরিষদ থেকে শুরু করে ক্রীড়া মন্ত্রণালয় এবং দেশের বিভিন্ন ক্রিকেট-ফুটবল ফেডারেশনগুলোতে এখনও আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের পুর্নবাসনের ফলে তারা পরিপূর্ণভাবে বহাল তবিয়তে বসে আছে।

তিনি অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আগে সেই আওয়ামী দোসরদের অপসারণ করে নির্মূল করুন। তারপর বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া- আওয়ামী লীগ এর নিষিদ্ধ; সেটা বাংলাদেশের জনগণ ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্ত নেয়ার মালিক বাংলাদেশের জনগণ। কারণ, জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, টুর্নামেন্ট কমিটি প্রধান সমন্বয়ক আক্তার হোসেন, মহানগর উত্তর বিএনপি সদস্য সমন্বয়ক মোঃ জাহেদ পারভেজ চৌধুরী ছাড়াও মহানগর বিএনপি যুগ্মআহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফ প্রমুখ।

এর আগে সকালে মিরপুরের ১০ নম্বরে ইক্যুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট (ইটিসি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক। এরপর সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উত্তরখানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X