কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সন্ধ্যায়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির লোগো। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির লোগো। ছবি : সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধিদল।

সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সন্ধ্যা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকের বিষয়ে গতকাল দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।

বিএনপির প্রতিনিধিদলে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে জানা যায়নি।

বিএনপি জানায়, দেশজুড়ে সম্প্রতি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘিরে উদ্ভূত ‘নৈরাজ্যকর’ পরিস্থিতি দলটি সমর্থন করে না। দলটি মনে করে, গণঅভ্যুত্থানের ছয় মাস পরে এসে এ ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই। এটাকে নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র বলে মনে করে তারা।

বিএনপি নেতাদের অভিমত, উদ্ভূত বিশৃঙ্খল পরিস্থিতির দায় অন্তর্বর্তী সরকারের ওপর বর্তায়। কারণ, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা ব্যর্থ হয়েছেন। তাই এই সরকারকে কঠোর হস্তে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। এর ব্যত্যয় হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে। তাই গত শুক্রবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির সিদ্ধান্তের আলোকে এই ইস্যুতে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X