কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৪:১৬ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যা বললেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পুরোনো ছবি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পুরোনো ছবি

যুক্তরাষ্ট্রের উদ্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যে দেশের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়ে ফলাফল মানেনি। তারা আজকে আমাদের গণতন্ত্রের সবক দেয়।

তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন আমি যদি নির্বাচনে পরাজিত হই তাহলে ফলাফল মানব না৷ তিনি ফলাফল মানেনওনি। দীর্ঘদিন বহুকিছু করেছেন। তারা আজ আমাদের কী করতে হবে, কী করতে হবে না বলে।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি’ আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়েছে। সামনের নির্বাচন নিয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, নির্বাচন বিষয়ে সংবিধানের বাইরে কিছু হবে না। সংবিধানের বাইরে নির্বাচন হবে না।

তিনি বলেন, সংবিধান অনুসারে শুধু নির্বাচন নয়, ভবিষ্যতেও মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করা হবে। জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে সাম্প্রদায়িক রাজনীতির দিকে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশকে। এখন সময় এসেছে সেটা বন্ধ করার।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা। তিনি বলেছেন, সহিংসতা ও জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করবে ভারত।

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতেও বাংলাদেশ-ভারত কাজ করবে বলে জানান প্রণয় ভার্মা।

এ ছাড়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা এবং যোগাযোগ প্রাধান্য দিচ্ছে দিল্লি। এসব ক্ষেত্রে ভারত সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী বলেও জানান তিনি।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একযোগে কাজ করব। ন্যায়বিচার, সমতা এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা পাবে এমন বিশ্ব বিনির্মাণের লক্ষ্যে আমরা কাজ করে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১১

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১২

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৩

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৪

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৫

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৬

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৭

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

১৮

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

১৯

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

২০
X