কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রের কথা বললেই আয়নাঘরে ঢুকানো হতো : লায়ন ফারুক

বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ আয়োজিত আলোচনা সভা। ছবি : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ আয়োজিত আলোচনা সভা। ছবি : কালবেলা

ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে যারাই গণতন্ত্রের কথা বলতো, তাদেরই আয়নাঘরে ঢুকানো হতো বলে দাবি করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের শাসনামলে নির্যাতন-নিপীড়নের চিত্র তুলে ধরে লায়ন ফারুক বলেন, গত ১৫-১৬ বছরে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকারের শাসনামলে যারাই গণতন্ত্রের কথা বলতেন, তাদেরই আয়নাঘরে ঢুকানো হতো। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ তখন জোর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। সে কারণে তাদের হাতে নির্মম অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হতে হয়েছিল অনেক নিরপরাধ মানুষকে। জীবন দিতে হয়েছে অনেক নারী ও শিশুকে। মানুষের জান-মালের কোনো নিরাপত্তা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না।

তিনি বলেন, অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ দীর্ঘ ১৫-১৬ বছর দেশটাকে আইয়ামে জাহেলিয়াতের যুগ অর্থাৎ অন্ধকার যুগে পরিণত করেছিল। ছাত্র-জনতার গণআন্দোলন দমাতে তাদের ওপর গণহত্যা চালিয়েছিল। সেই খুনি শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ফলে ভারত আমাদের বন্ধু হতে পারে না। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত দেশের মানুষ শান্তি পাবে না।

সংগঠনের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- সাবেক এমপি মো. শামীম কায়সার লিংকন, কৃষক দলের সাবেক নেতা শাহজাহান মিয়া সম্রাট, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X