কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ এএম
অনলাইন সংস্করণ

আওয়ামী দোসরদের কতজন গ্রেপ্তার হয়েছে, তা প্রকাশ করুন : লায়ন ফারুক

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য দেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য দেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত কতজন আওয়ামী দোসরকে গ্রেপ্তার করেছে, তা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে লায়ন ফারুক রহমান বলেন, আপনি ছয় মাস পরে আয়নাঘরে গেলেন। যারা প্রায় ১২টি বছর আয়নাঘরে অন্ধকারে নির্যাতন সহ্য করেছে, তাদের নিয়ে আগেই সেখানে যাওয়া উচিত ছিল। প্রশাসনের ভিতরে যারা এই কাজটি করেছে, তাদেরকে গ্রেপ্তার করুন। বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি জনগণ আর দেখতে চায় না। আপনারা এ পর্যন্ত কতজন আওয়ামী দোসরদের গ্রেপ্তার করেছেন, তা প্রকাশ করুন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করা চলবে না। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে অপেক্ষা করছে।

নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হারুনুর রশিদ, গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি শামীম কায়সার লিংকন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের নেতা সোয়েব আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১০

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১২

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৩

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৪

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৫

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৭

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৮

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৯

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

২০
X