কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে : হারুন 

জাতীয় প্রেস ক্লাবের সামনে  বিক্ষোভ সমাবেশে হারুন অর রশিদ। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে হারুন অর রশিদ। ছবি : কালবেলা

ফ্যাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে, ফিরে আসার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনের গাজার মানুষদের বাস্তুচ্যুত করার মার্কিন নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, ‘বাংলাদেশে দীর্ঘদিন যাবত যে ফ্যাসিবাদী শাসন বিদ্যমান ছিল, গত জুলাই-আগস্ট আল্লাহর সাহায্য ছাড়া এই স্বৈরাচারী শাসককে বিদায় করা যেত না। আজকে ফ্যাসিবাদী শাসকরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু, তাদের নতুন করে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তাদের কবর রচিত হয়েছে এবং তাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে। বাংলাদেশের মাটিতে ঐ নৌকা আর কোনোদিন জেগে উঠবে না।’

বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ রয়েছে, সেটিকে স্থিতিশীল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আর কোনো বিতর্কের জন্ম দিয়েন না। স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে, সংস্কার শেষ হবে নাকি আগে নির্বাচন হবে, এসব বিতর্কের জন্ম না দিয়ে জাতির মধ্যে স্থিতিশীল ফিরিয়ে আনার জন্য দ্রুত নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করুন।

ইহুদি কর্তৃক ফিলিস্তিনিদের উপরে চালানো হত্যাকাণ্ডে আমেরিকার ভূমিকা রয়েছে উল্লেখ করে হারুন বলেন, ফিলিস্তিনের গাজায় ইহুদিরা যে হত্যাকাণ্ড চালাচ্ছে তার পেছনে আমেরিকার ভূমিকা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে মানবাধিকারের কথা বলে, বাংলাদেশের মানবাধিকারের ব্যাপারেও তারা কথা বলে। কিন্তু, যখন ফিলিস্তিনে ইহুদি কর্তৃক হত্যাযজ্ঞ চালানো হয়, জাতিসংঘে যখন এই আলোচনার প্রস্তাব নিয়ে আসা হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র বাধা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই সিদ্ধান্ত অব্যাহত রাখে তাহলে সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলো থেকে তারা বিচ্ছিন্ন হবে। তারা মুসলমানদের কাছে শত্রুতে পরিণত হবে।

গাজায় চালানো হত্যাযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে হবে। প্রবাসে আমাদের যেসব ভাইয়েরা রয়েছে, তারা যাতে ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা করে। আমরা মুসলমানরা ভাই ভাই। আমাদের এই নির্মমতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের মুসলমানদের মধ্যে অনৈক্য রয়েছে। আমাদের ইসলামি সংস্থাও খুব দুর্বল অবস্থায় রয়েছে। ওআইসির প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যাতে ফিলিস্তিনের হত্যাকাণ্ডের ব্যাপারে শক্ত অবস্থান নেয়।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X