কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৫ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ধর্ষণের বিচারের দাবিতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
ধর্ষণের বিচারের দাবিতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

ধর্ম অবমাননার অভিযোগে সাজ্জাদুর রহমানের (রাখাল রাহা) গ্রেপ্তার এবং র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বরে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক। সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পশ্চিম শিবির সভাপতি এইচ এম সালাউদ্দিন মাহমুদ।

বিক্ষোভ মিছিলে আজিজুর রহমান আজাদ বলেন, ধর্ম অবমাননা ফৌজদারি অপরাধ। অথচ প্রকাশ্যে ইসলাম অবমাননার পরও প্রশাসনের নিষ্ক্রিয়তা বিচারব্যবস্থার দুর্বলতাকে প্রকাশ করে। অবিলম্বে রাখাল রাহাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন কর্তৃক ধর্ষণের ঘটনাকে নিন্দা জানিয়ে তিনি বলেন, রোজা ভঙ্গ করে এক নারীকে ধর্ষণের ঘটনা দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মিছিলে থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের মুসলমানরা কখনোই ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড বরদাশত করবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ শেষে নেতারা সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X