কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

নব্য ডেভিলদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না : আবু হানিফ

চাঁদাবাজি ও দুর্নীতিবিরোধী র‍্যালিতে বক্তব্য রাখেন আবু হানিফ। ছবি : কালবেলা
চাঁদাবাজি ও দুর্নীতিবিরোধী র‍্যালিতে বক্তব্য রাখেন আবু হানিফ। ছবি : কালবেলা

নব্য ডেভিলদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, নব্য ডেভিলদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এই অপারেশন প্রশ্নবিদ্ধ হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নারায়াণগঞ্জের কালীবাড়ি ‘চাঁদাবাজি ও দুর্নীতিবিরোধী র‍্যালি’ শেষে আড়াইহাজার থানার সামনের শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন। গণঅধিকার পরিষদ হাটহাজারী উপজেলা শাখার আয়োজনে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

আবু হানিফ বলেন, আওয়ামী লীগ সরকার ১৫ বছর লুটপাট দখলদারি করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ ও তার দোসররা দেশ থেকে পালিয়েছে। আওয়ামী লীগ যেভাবে হাট বাজার,বাসস্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করেছিল তারা পালিয়ে যাওয়ার পর নতুন আরেকটা দল একই কাজ করছে। যারা এখন দখলদারি, চাঁদাবাজি করছে, তাদের হাসিনার পালানো থেকে শিক্ষা নেওয়া উচিত।

তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এই দেশে তরুণ শিক্ষিত মেধাবীরা রাজনীতিতে যুক্ত হয়েছে। তরুণদের নিয়ে দেশ গঠন করার লক্ষ্যে বাংলাদেশে গণঅধিকার পরিষদ নতুন ধারার রাজনীতি শুরু করেছে। গণঅধিকার পরিষদ তরুণদের সঙ্গে নিয়ে আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এই তরুণরা কোনো ফ্যাসিস্টকে ভয় পায় না, এই তরুণরা বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট জন্ম হতে দিবে না।

দলের আরেক উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের দুর্নীতি ও চাঁদাবাজবিরোধী র‍্যালি থেকে বলতে চাই অতীতে যারা দুর্নীতি ও চাঁদাবাজি করছে তারা কিন্তু নারায়ণগঞ্জে নাই। শেখ হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়ে ছাত্র শ্রমিক জনতা আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনা কে উৎখাত করেছে। শেখ হাসিনার চেয়ে কিন্তু বড় স্বৈরাচার আর নাই। এখনো যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মানুষের ওপর জুলুম নির্যাতন করেছেন আপনারা সাবধান হয়ে যান। আপনারা যদি ঠিক না হোন আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতই হবে।

তিনি বলেন, সারাদেশে গণঅধিকার পরিষদের গণজোয়ার তৈরি হয়েছে। সকলে বৈষম্যহীন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ট্রাক মার্কার সাথে যুক্ত হোন।

যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন বলেন, ঐতিহাসিক ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গণঅধিকার পরিষদের জন্ম। ২০১৮ সাল থেকে আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে আওয়ামী লীগের দুঃশাসনে বিরুদ্ধে বুক চেতিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। তার ধারাবাহিকতায় ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। আগামী বাংলাদেশের গণঅধিকার পরিষদের নেতৃত্ব সরকার গঠনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বানের পাশাপাশি আড়াইহাজার নেতৃবৃন্দকে আগামীর নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহিবুল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আউয়ুব লস্কর, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি নাহিদ, জেলা গণঅধিকার পরিষদের নেতা ফেরদৌস ভূইয়া, উপস্থিত ছিলেন জেলা ও আড়াইহাজার উপজেলার নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X