কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘রমজানে দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে রাখতে পদক্ষেপ নিন’

ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে আলোচনা সভা। ছবি : কালবেলা
ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে আলোচনা সভা। ছবি : কালবেলা

পবিত্র মাহে রমজানে নিত্যপণ্য যাতে ন্যায্য দামে বিক্রি হয় এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, সে ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সজাগ দৃষ্টি আকর্ষণ করেছেন ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন।

শনিবার (১ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারিকুল ইসলাম সুমন বলেন, অতি নিকটে মাহে রমজান। এ পবিত্র মাহে রমজানে ন্যাশনাল পিপলস যুব পার্টি অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়াবে, তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে। অতীতেও ন্যাশনাল পিপলস যুব পার্টি দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নিম্নবিত্ত মানুষেরা যেন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের ফাঁদে না পড়ে, সেই ব্যাপারে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা ও প্রশাসনকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সেই সঙ্গে আমাদের দেশের ব্যবসায়ীদেরকেও সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে।

এতে আরও বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস যুব পার্টির সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বাপ্পি, সদস্য মো. আলাউদ্দিন, আলামিন, শান্ত, মো. মোশারফ হোসাইন, নুরুদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X