কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১০:৪৭ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় পার্টির (জাফর) সভা

১২ দলীয় জোটের দু-একটি দলের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ

জাতীয় পার্টির (কাজী জাফর) নির্বাহী কমিটির সভা। ছবি : কালবেলা
জাতীয় পার্টির (কাজী জাফর) নির্বাহী কমিটির সভা। ছবি : কালবেলা

বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটভুক্ত দু-একটি দল ও নেতার কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছে জোট শরিক জাতীয় পার্টি (কাজী জাফর)।

শনিবার (১ মার্চ) রাজধানীর খিলগাঁওয়ে পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের নির্বাহী কমিটির সভায় নেতারা এ অসন্তোষ প্রকাশ করেন। এ সময় প্রয়োজনে জোট থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে বিএনপির নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করার কথা বলেন তারা। এ জন্য দলের চেয়ারম্যানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন।

এ ব্যাপারে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার কালবেলাকে বলেন, আমাদের পার্টির নির্বাহী কমিটির বৈঠক হয়েছে। সেখানে কমিটির সদস্যরা ১২ দলীয় জোটের শরিক দু-একটি দলের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পার্টি ও জোটের প্রধান হিসেবে আমি তাদের বলেছি, বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, হোসনে আরা আহসান, সেলিম মাস্টার, ব্যারিস্টার মোস্তফা হায়দার জুবায়ের, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমিন, অ্যাড. শফিউদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শরীফ মিয়া, যুগ্ম মহাসচিব এএসএম শামীম, কাজী মো. নজরুল, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক লোকমান পাটোয়ারী, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, যুব সংহতির আহ্বায়ক রইস উদ্দিন, সদস্য সচিব নিজাম উদ্দিন সরকার প্রমুখ।

পূর্ববর্তী ২০ দলীয় জোট বিলুপ্ত করা হলে ২০২২ সালের ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ১২ দলীয় জোট গঠন করা হয়। আওয়ামী সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে বিএনপির নেতৃত্বে ১২ দলীয় জোট রাজপথে সক্রিয় ছিল।

এদিকে শনিবার রাতে গণমাধ্যমে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম প্রেরিত এক বিবৃতিতে বলা হয়েছে, মিডিয়া মারফত ১২ দলীয় জোটকে নিয়ে আমাদের কাছে একটি বিভ্রান্তিকর খবর এসেছে। এ ব্যাপারে ২ মার্চ জোটের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে। তবে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ১২ দলীয় জোট গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ছিল, আছে এবং আগামীতেও রাজপথে সক্রিয় থাকবে ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X