কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১২:২৭ এএম
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০২:০৩ এএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিন : আমিনুল হক

বিএনপির কর্মিসভায় আমিনুল হক। ছবি : সংগৃহীত
বিএনপির কর্মিসভায় আমিনুল হক। ছবি : সংগৃহীত

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জনগণ চায় দ্রুত নির্বাচন ও ভোটের অধিকার। অন্তর্বর্তী সরকারকে বলব, দ্রুত নির্বাচন দিন। জনগণ যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করবে।

রোববার (২ মার্চ) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেরেবাংলা নগর থানা বিএনপির কর্মিসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হলেও পরিপূর্ণভাবে এখনো স্বৈরাচারমুক্ত হয়নি। প্রশাসনে স্বৈরাচারের দোসরদের রেখে দেশ পরিপূর্ণভাবে সংস্কার করা সম্ভব নয়। পরিপূর্ণ সংস্কার করতে দ্রুত নির্বাচিত সরকার দরকার।

তিনি বলেন, আমাদের জনগণের কাছে যেতে হবে। এ দেশের মানুষের কাছে যেতে হবে। কারণ, বিএনপি বিশ্বাস করে- বাংলাদেশের মাটিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে বিএনপিই এ দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করবে। বিএনপি এ দেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করবে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাবস্থায় তারা শুধু মুখে মুখে উন্নয়ন করেছে, দেশের মানুষের কোনো উন্নয়ন করেনি। তারা শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে।

বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

কর্মশালায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, বর্তমান সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আক্তার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দীন, তহিরুল ইসলাম, শাহআলম, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X