কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শিবিরের আয়ের উৎস কোথায়, জানালেন ঢাবি শিবির সভাপতি

ঢাবি শাখা শিবিরের সভাপতি এসএম ফরহাদ। ছবি : সংগৃহীত
ঢাবি শাখা শিবিরের সভাপতি এসএম ফরহাদ। ছবি : সংগৃহীত

কর্মজীবনে যাওয়ার পর একজন শিবিরকর্মী সংগঠনের সঙ্গে আজীবন কানেক্ট থাকেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এসএম ফরহাদ।

গতকাল সোমবার (০৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা শিবিরের আয়োজনে ইফতার মাহফিল কার্যক্রম শেষে এ কথা বলেন তিন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়ের উৎস সম্পর্কে তিনি বলেন, আমাদের সম্পদ মূলত সাবেকরাই এবং বর্তমান জনশক্তি। বর্তমান জনশক্তি কাজ করে আর সাবেকরা তাদের সহযোগিতা করে। ছাত্রশিবির একমাত্র ব্যতিক্রম সংগঠন যেখানে সাবেকরা কানেক্ট থাকে। তারাই আমাদের সম্পদ।

এসএম ফরহাদ বলেন, শিবিরের যারা কর্মী, সার্থী ও সদস্য থাকেন তারা ছাত্রজীবন শেষে সংগঠন থেকে ছুটি নেন। কিন্তু কর্মজীবনে যাওয়ার পর তিনি যে শাখায় ছিলেন তার সঙ্গে আজীবন কানেক্ট থাকেন। যেমন আমি কর্মজীবনে গেলেও ঢাবি শাখা শিবিরের সঙ্গে আমার যোগাযোগ থাকবে এবং কর্মজীবনে থাকাকালীন আমি চাইব আমার সংগঠনকে সহযোগিতা করতে। ঠিক এভাবেই সাবেকরা আমাদের সহযোগিতা করে থাকেন।

এ সময় তিনি বলেন, প্রতিদিন প্রায় ৫০০ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার করানো হচ্ছে।

উল্লেখ্য, শিবির সেক্রেটারি ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসিমউদ্‌দীন হলের আবাসিক শিক্ষার্থী। ফরহাদ ২০২২-২৩ সেশনে জসীমউদ্‌দীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। এ ছাড়া এসএম ফরহাদ পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X