কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৯:৪৩ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির ইফতার মাহফিল বন্ধ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বৈষম্যবিরোধী আন্দোলনের স্লোগান দিয়ে জাতীয় পার্টির ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছে একদল যুবক। দলটির পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) ঢাকা মহানগর উত্তরের আয়োজনে পল্লবী থানা সংলগ্ন ২ নম্বর কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার সময় একদল যুবক এসে বিশৃঙ্খলা করে এবং বন্ধ করে দেয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের। তার পৌঁছানোর আগে এ ঘটনা ঘটায় ইফতার মাহফিলে যাননি।

এ বিষয়ে জানতে চাইলে গোলাম মোহাম্মদ কাদের কালবেলাকে বলেন, প্রতি বছরের ন্যায়ে ঢাকা মহানগর উত্তরের আয়োজনে ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল যুবক বিশৃঙ্খলা করায় তা করা সম্ভব হয়নি। সেখানে কিছু লোক বৈষম্যবিরোধী আন্দোলনের স্লোগান দিয়েছে। এখন তো আর বৈষম্যবিরোধী নেই, নতুন রাজনৈতিক দল করেছে তারা। হয় তো তাদেরই লোক। এই নিয়ে দলের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির বিবৃতিতে বলা হয়, শনিবার বিকেল ৪টার দিকে জাতীয় পার্টির নেতাকর্মী ও স্থানীয় দুই শতাধিক রোজাদার ইফতার অনুষ্ঠানে অংশ নিতে পল্লবী ২নম্বর কমিউনিটি সেন্টারে উপস্থিত হন। এসময় ৩০-৪০ জন উচ্ছৃঙ্খল যুবক কমিউনিটি সেন্টারের সামনে উপস্থিত হয়ে অশালীন স্লোগান দিয়ে ইফতার অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় রোজাদারদের গালাগাল দিয়ে হলরুম থেকে বের করে দেয়। এরপর থেকে হলরুম ও গেটের সামনে জড়ো হয়ে অশালীন ব্যাক্যে স্লোগান দেয় উচ্ছৃঙ্খল যুবকরা। ইফতার অনুষ্ঠানে যোগ দিতে না পরে দুই শতাধিক রোজাদার ফিরে যান। রমাজানের পবিত্র মাসে এমন আচরণে ক্ষোভ ও ধিক্কার জানিয়েছেন রোজাদার ও স্থানীয়রা।

বৈষম্যবিরোধী আন্দোলনের নামে জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে বাধা দেওয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতিতে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা মাঠে ছিলাম। বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়ে জাতীয় পার্টির দুজন নেতা শহীদ হয়েছেন। অনেকেই মামলা ও হামলার শিকার হয়ে কারাবাস করেছেন। এ ছাড়া বিগত সরকারের সকল দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১০

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১১

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১২

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৩

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৪

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৫

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৮

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৯

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

২০
X