কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ১২:৪০ এএম
অনলাইন সংস্করণ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে এম-ট্যাবের শ্রদ্ধা

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান এম-ট্যাব -এর নেতাকর্মীরা। ছবি : কালবেলা
শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান এম-ট্যাব -এর নেতাকর্মীরা। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী আদর্শের পেশাজীবী সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এম-ট্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (১০ মার্চ) এম-ট্যাবের সভাপতি একেএম মুসা লিটন ও মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লবের নেতৃত্বে সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থক এ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস-প্রেসিডেন্ট ডা. মোসাদ্দেক হোসেন ডাম্বেল, ড্যাবের সিনিয়র যুগ্ম-মহাসচিব ডা. মেহেদী হাসান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম-ট্যাবের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট খাজা মাঈন উদ্দিন মঞ্জু, সিনিয়র যুগ্ম-মহাসচিব দবির উদ্দিন তুষার, সহ-সভাপতি মো. রওশন আলী রাজু, মো. রুহুল আমিন, সাইদুল ইসলাম খোকন, মো. নূর মোহাম্মদ সৌরভ, যুগ্ম-মহাসচিব মো. আব্দুর রব আকন্দ, আইনুল হক, মামুনুর রশীদ মামুন, সাইদুর রহমান সিদ্দিকী, আব্দুল খালেক, মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, মো. কাজী মাসুম, আবুল কাশেম আশিক, এমাদুল হক ইমদাদ, মেহেদী হাসান, নিয়াজ আকুঞ্জি, শেখ ফয়সাল, আসাদুল্লাহ মিয়া, মিজানুর রহমান, হাসেম বাবু, গোলাম মাওলা মুন্না, মিজানুর রহমান, রতন ইসলাম রানা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X