কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৯:৪৮ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টা মাহফুজের মন্তব্য মিথ্যা, ভিত্তিহীন : ঢাবি শিবির

মাহফুজ আলমের মন্তব্যে প্রতিবাদ জানায় ঢাবি শিবির। ছবি : সংগৃহীত
মাহফুজ আলমের মন্তব্যে প্রতিবাদ জানায় ঢাবি শিবির। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন এবং অত্যন্ত দুঃখজনক জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

জানা গেছে, সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে ‘উগ্রবাদী মবস্টারদের' উত্থানের জন্য দায়ী করেন। তার এই মন্তব্যের জেরে নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দীন খান এক যৌথ বিবৃতিতে বলেন, ‘মাহফুজ আলমের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক।‘

‘আমরা এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই-পরবর্তী বাংলাদেশে দায় চাপানো ও বিভাজনের ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান চায় না ছাত্রসমাজ। রাষ্ট্র সংস্কারের এই মোক্ষম সময়ে সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছে একটা নির্দিষ্ট ছাত্রসংগঠনকে টার্গেট করে এমন উদ্ভট, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বাংলাদেশের রাজনৈতিক বিভাজনকে বৃদ্ধি করবে।’

নেতারা বলেন, ‘মাহফুজ আলমের এ ধরনের বক্তব্য ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সরকারের পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ কমাবে, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করবে, যা একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে এই মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার সময় তার নেওয়া শপথের স্পষ্ট লঙ্ঘন।’

শিবির নেতারা বলেন, ‘মাহফুজ আলম যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরকে টার্গেট করে বক্তব্য দিয়েছেন সেটি তার অদূরদর্শী রাজনৈতিক বোঝাপড়া ও ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা আশা করব, মাহফুজ আলম তার এই ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন। আমরা চাই, হাসিনা-পরবর্তী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে রাগ, ক্ষোভ ও প্রতিহিংসার রাজনীতি আর ফিরে না আসুক।’

অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে রাজনৈতিক ছাত্র সংগঠনের বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে মাহফুজ আলমের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

ভাইভা দিতে এসে আটক ছাত্রলীগ নেতা

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

১০

আওয়ামী লীগ নেতার বেধড়ক মারধরে আহত বিএনপি নেতা

১১

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১২

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

১৩

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

১৪

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

১৫

‘স্বল্প সময়ে জনকল্যাণমুখী-সাহসী বাজেট দিয়েছে সরকার’

১৬

যে কারণে ইসলামি ব্যাংকিং প্রয়োজন

১৭

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

১৮

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

১৯

যে তিন অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

২০
X