কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ড্যাব পরিচালিত হবে নির্বাচিত কমিটির মাধ্যমে

ড্যাব ঢাকা মহানগর দক্ষিণের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ড্যাব ঢাকা মহানগর দক্ষিণের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা

ডাক্তারদের অন্যতম সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আগামীতে পরিচালিত হবে নির্বাচিত কমিটির মাধ্যমে। সংগঠনটির যে সদস্যরা অতীতে দেশের প্রতিটি দুর্যোগ ও সংগ্রামে রাজপথে থেকে লড়াই করেছে তারাই নির্ধারণ করবেন নতুন নেতা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরীতে ড্যাব ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনটির শীর্ষ নেতারা।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কানন, ড্যাবের সিনিয়র ভাইস প্রেডিডেন্ট ডা. এমএ সেলিম, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান ও ড্যাবের যুগ্ম সম্পাদক শাহ মো. আমানুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ডা. মো. মজিবুর রহমান এবং সঞ্চলনায় ছিলেন দক্ষিণের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মাদ নিয়াজ শহীদ রানা।

অনুষ্ঠানে নেতারা সংগঠনের বিদ্যমান কমিটির নেতৃত্বে গত ৪ বছর ধরে পরিচালিত বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এছাড়াও গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম ও ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা প্রদানে সংগঠনটির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তারা।

ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. মজিবুর রহমান বলেন, আমরা প্রতিটি মুহূর্তে দেশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। করোনা মহামারি কিংবা ভয়াবহ বন্যা, সব সময় এগিয়ে এসেছে আমাদের ডাক্তাররা। বিশেষ করে জুলাই আন্দোলনে চাকরির কথা না ভেবে আহতদের চিকিৎসা চালিয়ে গিয়েছেন সদস্যরা। যাত্রাবাড়ী এলাকা যখন রণক্ষেত্র তখনো রাজপথ ছাড়েনি এই চিকিৎসক পেশাজীবীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X