কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১০:৪০ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে : সোহেল

রাজধানীর পল্লবীতে এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীতে এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে। আমরা জনগণের সঙ্গে থাকি। বিদেশের দালালি করি না, এটা নাকি আমাদের অন্যায়-অপরাধ।

একই সঙ্গে তিনি বলেন, আজ কেউ কেউ বলছে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ক্যু’র ষড়যন্ত্র চলছে এবং সেটি নাকি খুব সন্নিকটে।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর পল্লবীতে এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পারিবারিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী।

পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে নানা সংবাদ তুলে ধরা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ছোট ছোট সংবাদগুলো বড় আকারে তুলে ধরা হচ্ছে। আসলে মিডিয়া ক্যু তো তাদের বিরুদ্ধেই হয় যাদেরকে মিডিয়া তৈরি করে। বিএনপি কিন্তু মিডিয়ার তৈরি নয়।

হাবিব উন নবী সোহেল আরও বলেন, বিএনপি রাজপথের দল। রাজপথেই যার জন্ম। আমাদের শিকড় এদেশের মাটির গভীরে। আমাদের বিরুদ্ধে কী মিডিয়া ক্যু করবেন? আমাদের বিরুদ্ধে ৫ জন মিলে ক্যু করবেন? কিন্তু আমরা একশজন নিয়ে দাঁড়াবো।

মিডিয়ার কর্মীদের প্রতি আহ্বান করে তিনি বলেন, মিডিয়ার ভাই-বোনেরা আমাদের পক্ষে দাঁড়াবেন। আপনারা দেখেছেন গত ১৫ বছরে আমাদের ওপর কী হয়েছে? আবারও লড়াই হবে। প্রয়োজনে রাজপথের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও লড়াই হবে। আমাদের বিরুদ্ধে একটি পোস্ট করলে ১০টি পাল্টা পোস্ট করা হবে। আমাদের সকল নেতাকর্মীকে বলবো সেদিকেও খেয়াল রাখবেন। আমরা তো কারও দালাল নই।

অনুষ্ঠানে আরও অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, স্বেচ্ছসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সহ সভাপতি নুরুজ্জামান সরদার, ডি জেড বিন হাসান বিন সোহাগ, দপ্তর সম্পাদক কাজী আব্দুল আল মামুন, ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদসহ রাজনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষক, পরিবারবর্গ ও পল্লবী এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আসিফের বাবা আব্দুর রাজ্জাক ও নিহত মকবুলের সহধর্মিণী আহতদের পরিবার বর্গ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X