কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০১:১৯ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মাইলস্টোন ট্র্যাজেডি : নিহত রজনীর পরিবারের পাশে বিএনপি নেতা সোহেল

নিহত রজনীর পরিবারের পাশে বিএনপি নেতা সোহেল। ছবি : কালবেলা
নিহত রজনীর পরিবারের পাশে বিএনপি নেতা সোহেল। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অভিভাবক রজনী ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

শনিবার (২৬ জুলাই) দুপুরে তিনি উত্তরার রূপায়ণ সিটি এলাকায় নিহতের বাসায় গিয়ে পরিবারের খোঁজখবর নেন তিনি। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনাও জানান।

তিনি রজনী ইসলামের স্বামী জহুরুল ইসলাম, মেয়ে ঝুমঝুম (পঞ্চম শ্রেণি) ও ছেলে রুহানসহ (ষষ্ঠ শ্রেণি) শোকে স্তব্ধ পরিবারটিকে সান্ত্বনা দেন।

পরিবারের সঙ্গে কথা বলার সময় হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা সীমিত। দুর্ঘটনা ঘটলেই আমরা আলোচনা করি, কিন্তু পরে কার্যকর পদক্ষেপ দেখা যায় না। এখনই সময় বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার।’

তিনি নিহত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, ‘রজনীর মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আল্লাহ তার সন্তানদের এবং পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দিন।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ নজরুল ইসলাম নোমান, কোকো স্মৃতি ফুটবলের পরিচালনা পরিষদ সদস্য রাশেদ উল হক সরকার, স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মহিরুল ইসলাম টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য রাফিদ সরকার নৈতিক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সোহাগ মাহমুদ এবং যুব নেতা তানভীর আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাশ আটকে ‘কান ধরে উঠবস’ করিয়ে ক্ষমা আদায়, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১০

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১১

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১২

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৩

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৪

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৫

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৬

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৭

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৮

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৯

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

২০
X