কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিশ্রুতি বারবার রক্ষা করেছেন বেগম জিয়া : আবু নাসের

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : সংগৃহীত
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মানুষের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বারবার রক্ষা করেছেন বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি'র ১নং সদস্যও।

শুক্রবার (১৪ মার্চ) বরিশালের শায়েস্তাবাদ ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটাধিকার হরণ করে বারবার অবৈধভাবে সরকার গঠন করেছিল। দীর্ঘ বছর মানুষকে জিম্মি করে দেশজুড়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। গণতন্ত্রকে হত্যা করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে নিজেদের আখের গুছিয়েছে দীর্ঘ বছর।

তিনি নলেন, বিএনপি যখনই ক্ষমতায় ছিল তখনই দেশ ও মানুষ ছিল নিরাপদে। মানুষকে দেওয়া ওয়াদা বারবার রক্ষা করেছেন বেগম খালেদা জিয়া। আর হাসিনা রাতের ভোটের মাধ্যমে অবৈধভাবে সরকার গঠন করে বারবার মানুষের সাথে বেঈমানি করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়ে ইসলামি রাজনীতি কার্যত নিষিদ্ধ ছিল। যারাই ইসলামী রাজনীতিতে যুক্ত হয়েছিল, তাদেরকেই মামলা-হামলাসহ বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। অনেক আলেমকে মিথ্যা মামলায় কারাবরণ এমনকি ফাঁসিও দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার।

বিএনপি'র এই কেন্দ্রীয় নেতা বলেন, আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সম্প্রীতির উন্নত ও সমৃদ্ধশালী একটি দেশ। এমন স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে। এজন্য তার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শায়েস্তবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল আমিন, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১০

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১১

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১২

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৩

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৪

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৫

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৬

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৮

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৯

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

২০
X