কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রওশন এরশাদের চেয়ারম্যান ঘোষণার সংবাদ ভুয়া : গোলাম মসীহ

গোলাম মসীহ। ছবি : সংগৃহীত
গোলাম মসীহ। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করার যে বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে তা ভুয়া বলে মন্তব্য করেছেন তারই রাজনৈতিক সচিব গোলাম মসীহ।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ।

তিনি বলেন, বেগম রওশন এরশাদ এ বিজ্ঞপ্তির বিষয়ে কিছুই জানেন না। নিজেকে চেয়ারম্যান ঘোষণা তো প্রশ্নই আসে না। আমাদেরই কেউ কেউ অতি উৎসাহী হয়ে ওই বিজ্ঞপ্তি ছড়িয়েছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছে করলেই চেয়ারম্যান ঘোষণা করতে পারেন না। একটি প্রক্রিয়ার মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন করা হয়।

এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছে করলেই চেয়ারম্যানকে অব্যাহতি দিতে পারে না। গঠনতন্ত্রের বাইরে কেউই কিছু করতে পারবে না। জাতীয় পার্টির নেতা-কর্মীরা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কিছু ব্যক্তি ম্যাডামের নাম ব্যবহার করে এমন একটি ফেক নিউজ দিয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি এবং এমন ঘটনার সুযোগ নেই। ফেক নিউজে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে রওশন এরশাদ দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রওশন এরশাদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ এবং সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X