কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৩:০৪ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

আবরার হত্যাকাণ্ডের রায় দ্রুত কার্যকর চায় জামায়াত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বুয়েটের ছাত্র শহীদ আবরার ফাহাদ হত্যার ঘটনায় উচ্চ আদালত ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রাখায় দ্রুত রায় কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রোববার (১৬ মার্চ) এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে এক ভয়াবহ নিষ্ঠুর ও পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।

তিনি বলেন, আবরার ফাহাদের পিতার মামলা দায়েরের প্রেক্ষিতে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর অভিযোগপত্র গঠন করা হয়। দুই পক্ষে যুক্তিতর্ক শুনানি শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ১৬ মার্চ হাইকোর্টের রায়ে সেই ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন বহাল রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের যে রায় আজকে হাইকোর্ট দিয়েছেন, তার মাধ্যমে সুবিচার নিশ্চিত হবে বলে আমরা আস্থা রাখতে চাই। এ রায়ে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।

তিনি বলেন, রায় দ্রুত কার্যকর হলে ক্ষতিগ্রস্ত পরিবার ন্যায় বিচার পাবে। বিচারের ক্ষেত্রে আরেকটি মাইল ফলক তৈরি হবে, ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X