কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৭:৪১ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ

সাবেক সেনা কর্মকর্তা-আমলাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ

সাবেক সামরিক ও সাবেক সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে আত্মপ্রকাশ করল ‘জনতার দল’। ‘ইনসাফ জিন্দাবাদ’ স্লোগানে এ দলের পরিচয় করানো হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নতুন দলটির আত্মপ্রকাশ করে।

দলটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল।

এদিকে বিকাল সাড়ে ৩টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। তারপর জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের পরিচয় ও সম্মাননা জানানো হয়। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য দেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়।

জনতার দল আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, সাবেক রাজনীতিবিদ আজম খান, মেজর জেনারেল (অব.) ফজল ইবনে শারেখুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চৌধুরী, সাবেক ছাত্রনেতা মাস্তুক হাসান জয় প্রমুখ।

দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল বলেন, আমাদের রাজনৈতিক দর্শন ফিলিস্তিন। ফিলিস্তিনে নেতা তৈরি হতে দুই ঘণ্টাও সময় লাগে না। আমরা ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে অহেতুক তর্কে জড়াতে চাই না।

তিনি বলেন, আমরা শুধু সৎ সাহসী শিক্ষিত দেশপ্রেমিক নিষ্ঠাবান মানুষ নিয়ে এগোতে চাই। এতে যদি আমাদের ১০ জন লোক থাকে সেই ১০ জন নিয়েই এগোতে চাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিগত দিনের ইতিহাস দেখেছি তাদের সময় শেষ হওয়ার আগে পালিয়ে যেতে বাধ্য হয়।

স্রোতের বিপরীতে চলতে চান জানিয়ে তিনি বলেন, আমাদের দলীয় অ্যাকাউন্ট পাবলিক করে দেব। সবাই দেখতে পারবে। আমরা সব রাজনৈতিক দল যেদিকে চলে স্রোতের বিপরীতে গিয়ে চলতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু: আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১০

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৩

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৪

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৬

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৭

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৮

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৯

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

২০
X