কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমন্ত দানবের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে : রিজভী

রুয়েটের প্রাক্তন ছাত্রদল নেতাদের আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
রুয়েটের প্রাক্তন ছাত্রদল নেতাদের আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

আওয়ামী লীগকে ঘুমন্ত দানব আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা ১৬ বছর রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আজকের এই পরিস্থিতি। কিছুটা স্বস্তির নিঃশ্বাস আমরা নিতে পারছি। এ দানবের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, আমরা যাতে ভবিষ্যতে আরও বেশি করে স্বস্তির নিঃশ্বাস নিতে পারি এবং এই স্বস্তিটা যাতে চিরস্থায়ী করা যায় সেজন্য অবাধ সুষ্ঠু নির্বাচন ও বিচার বিভাগের স্বাধীনতা এবং ভিন্ন মতের প্রতি সহনশীলতা অর্থাৎ গণতন্ত্রের উপাদানগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে।

শনিবার (২২ মার্চ) রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) এ আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। রুয়েটের প্রাক্তন ছাত্রদল (রুয়েট এক-জেসিডি অ্যাসোসিয়েশন) নেতাদের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রুয়েটের প্রাক্তন ছাত্রদল নেতা ও বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, প্রকৌশলীদের সংগঠন এ্যাবের সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী হেলাল উদ্দিন, প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক রুহানি, শামীম রাব্বী সঞ্চয়, আব্দুল মোমিন তালকুদার প্রিন্স প্রমুখ।

প্রধান অতিথি রুহুল কবির রিজভী বলেন, স্বস্তির নিঃশ্বাস দীর্ঘ করতে হলে সামনে বেশকিছুটা পথ আমাদের পাড়ি দিতে হবে। সেই পথ যাতে নির্বিঘ্নে পাড়ি দিতে পারি সেই প্রচেষ্টা আমাদেরকে নিতে হবে। তা না হলে মনে রাখতে হবে যে, পরাজিত স্বৈরাচারের দানব তারা ঘুমিয়ে থাকার ভান ধরলেও মাঝে মাঝে জেগে ওঠার চেষ্টা করে। সেই ঘুমন্ত দানবের যাতে প্রত্যাবর্তন না ঘটে এবং নব্য বাকশাল বা অগণতান্ত্রিক শক্তির যাতে পুনরুত্থান না ঘটে সেজন্য যত মতপার্থক্যই থাকুক আমাদের সাধারণ ঐক্যের মধ্যে থাকতেই হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১০

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১১

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১২

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৩

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৪

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৫

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৬

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৭

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৮

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৯

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

২০
X