কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৮:২৬ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন আওয়ামী লীগ : হাসনাত

হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগকে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে অনুষ্ঠিত সমাবেশ থেকে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে ফ্যাসিবাদবিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হবে, পলিসির জায়গা থেকে আমাদের মধ্যে ডিসকাশন হবে, আমাদের ডায়ালগ হবে, আমাদের সবকিছুই হবে। তবে আওয়ামী লীগকে রাষ্ট্রকাঠামোর বাইরে রেখে।

তিনি বলেন, ভুলে গেলে চলবে না, ভোটের মাধ্যমে আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়নি, আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে।

স্বৈরাচারীদের নজির দেখিয়ে হাসনাত বলেন, পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো নজির নেই, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয়, তাদের আবার নির্বাচনে ফিরিয়ে আনা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। ৫ আগস্টেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের প্রতীক এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে।

আহ্বান জানিয়ে মুখ্য সংগঠক বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাব, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম, এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, বাকস্বাধীনতার রুদ্ধ করেছে, গুম-খুন-হত্যার রাজনীতি চালু করেছে, আপনারা যদি আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে পারেন, তাহলে আওয়ামী লীগ আগামী ১০০ বছরেও বাংলার জমিনে ফিরতে পারবে না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে হাসনাত বলেন, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন।

উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগের নাটাই হচ্ছে ভারতে আর ঘুরি ওড়াচ্ছে বাংলাদেশে। ৫ আগস্ট আমরা সেই ঘুড়ির সুতা কেটে দিয়েছি। এই ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে আর কখনোই ফিরতে দেওয়া যাবে না।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১০

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১১

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১২

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৩

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৪

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৫

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৬

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১৭

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৮

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১৯

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

২০
X