কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা কায়কোবাদের সঙ্গে তুর্কি এমপির সাক্ষাৎ

তুরস্কের সংসদ সদস্য দোয়ান বেকিন ও কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ছবি : সংগৃহীত
তুরস্কের সংসদ সদস্য দোয়ান বেকিন ও কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তুরস্কের ইস্তাম্বুল সফরে গেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের সংসদ সদস্য দোয়ান বেকিন (Mr. Doğan Beki̇n)। এ সময় উভয়ে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।

তুর্কি এমপি দোয়ান বেকিন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদের উদ্দেশে বলেন, আপনারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারকে তাড়িয়েছেন এবার ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ুন। শনিবার রাতে সাক্ষাৎ করতে গিয়ে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তিনি আশা করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে এবং সে নির্বাচনে বিএনপি জয়লাভ করবে।

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তনের সময়ে বিমানবন্দরে লাখো জনতার গণসংবর্ধনা দেখে অবাক হয়ে তুর্কী এমপি দোয়ান বেকিন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্বাচনী আসন কুমিল্লা -৩ মুরাদনগরে যাওয়ার আশা প্রকাশ করেন।

এ সময় কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসনীয় শাসন ও খালেদা জিয়ার যোগ্য নেতৃত্বের বর্ণনা দেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের মিথ্যা মামলার কারণে তুরস্ক থাকাকালীন সময়ে তুর্কি এমপি দোয়ান বেকিনের আন্তরিক ভলোবাসা এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ায় তুরস্ক এবং তুরস্কের এ এমপির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আল্লাহর দয়ায় যখন তুরস্কে আসলাম তখন আমার এ বন্ধু তুর্কি এমপি দোয়ান বেকিন আমাকে সঙ্গ দিয়েছেন। তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। মহান আল্লাহ তাকে নেক হায়াত দান করুক এবং আরও সম্মানিত করুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

সিএনএন-এর বিশ্লেষণ / সমঝোতা চুক্তি ঘিরে ইরানে ক্ষমতার দ্বন্দ্ব, অভ্যুত্থানের অভিযোগ কট্টরপন্থিদের

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবেন এমবাপ্পে?

শাহজাদপুরে ভিক্ষুকদের টং দোকান, শিক্ষার্থীদের সাইকেল দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

ফাইনালের আগে আঙুলের চোট নিয়ে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দি পলায়ন: ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

হকি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক

বন্দরের ইজারার প্রক্রিয়া বন্ধে সরকারকে সুস্পষ্ট ঘোষণার দাবি

১০

রাউজানে ৩৫০ বন্যাদুর্গত পরিবারের পাশে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

১১

ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাবি অধ্যাপক নাজমুন নাহারের মৃত্যু, উপাচার্যের শোক

১২

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

১৩

১০০ রাকাত নফল নামাজ পড়ে ‘ভালো হওয়ার’ অঙ্গীকার, রাতেই মাদকসহ গ্রেপ্তার

১৪

নাগরিক সমস্যা সমাধানে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ

১৫

সড়কে প্রাণ গেল দুই এইচএসসি পরীক্ষার্থীসহ ৩ জনের

১৬

অর্থকষ্টে শহীদ জুলাইযোদ্ধা সাংবাদিক মেহেদীর মা-বাবা

১৭

ফ্যানাটিক ফেস্ট-নিউইয়র্কে বিরল এক তারার মেলা  / মেসি বললেন ইয়ামালের সাফল্য চাই, তবে ফাইনালে তাকে থামাতে চেষ্টা থাকবে সর্বোচ্চ

১৮

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নেত্রকোনা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

১৯

এই ১৪টি কারণ আপনার ডিমেনশিয়ার ঝুঁকি বাড়াতে পারে

২০
X