কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াশিংটন বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল

ওয়াশিংটনে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
ওয়াশিংটনে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

ভার্জিনিয়ায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জাহাঙ্গীর খান। ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি প্রকৌশলী হাফিজ খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে স্বাধীন হয়েছে আমাদের দেশ। আর এই স্বাধীনতার মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পেয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালে জাতি যখন এক ক্রান্তিকাল অতিক্রম করছিল সে সময় শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন? তখন আমাদের নেতা বীর সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশে বারবার যখন গণতন্ত্র হুমকির মুখের পড়েছে তখনই আপোসহীন নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের পক্ষে আপোসহীনভাবে কাজ করে গেছেন। এজন্য তাকে কারাগারে পতিত হতে হয়েছে। কারাগারে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে ফরিদা ইয়াসমিন বলেন, আমাদের নেতা তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকেও দলকে সুসংগঠিত করে রেখেছেন। তার নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়াশিংটন ডিসি বিএনপির সহসভাপতি শাহাদাত এইচ সোহরাওয়ার্দী, সহসভাপতি কাজী এম রহমান, মজনু মিয়া, জাহিদ খান, গাজী কামরুল ইসলাম, মোশাররফ হোসেন, মোখলেসুর রহমান, খালেদ তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সৈয়দ সালেহ মনসুর পরশ, সাঈদ হায়দার, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির, জাহাঙ্গীর খান, জহিরুল ইসলাম, আবুল হাসেম আজাদ, দপ্তর সম্পাদক-আরিফ উল ইসলাম, প্রচার সম্পাদক-রেজওয়ান আনসারী পল্লব, কোষাধ্যক্ষ নূর হোসেন বাহাদুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মহসিন মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মীর নির্ঝর রহমান নিক্সন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বেলাল হোসেন সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহমেদ তরিকুর রহমান জনি, মহিলা বিষয়ক সম্পাদক মাসুমা আক্তার মেরি, কমিটির সদস্য- শফিক কামাল রাসেল, তৌফিকুল ইসলাম, নুরুন্নাহ খাতুন, ফারহানা মাইনুদ্দিন, হেলেনা আক্তার, গোলাম ফারুকী কিরণ, নাফিস খান, সৈয়দ হাবিব আহসান, আসিফ রেজা, সাঈদ খান, মোহাম্মদ শফিক মোল্লা, সাঈদ লিটু, আনসার আহমেদ, আব্দুস সালাম, আবুল কালাম আজাদ, লাল মাহমুদ, এমডি মুনিরুল ইসলাম, রেজাউল করিম, আলী হায়দার, বাকির আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১০

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১১

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১২

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৩

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৪

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৫

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৬

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৭

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৮

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৯

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

২০
X