কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

মাহফুজ আলমের বাবার ওপর হামলাকারীদের পরিচয় জানালেন নাছির

নাছির উদ্দীন নাছির। ছবি : সংগৃহীত
নাছির উদ্দীন নাছির। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবার ওপর হামলাকারীরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (৩১ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন সাধারণ সম্পাদক। পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো।

নাছির উদ্দীন নাছির লিখেছেন, ‘ঘটনার সূত্রপাত লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জুকে কেন্দ্র করে। মেহেদী হাসান মঞ্জু ছাত্রলীগের চিহ্নিত ক্যাডার হিসেবে পরিচিত। সে বিভিন্ন সময়ে বিএনপি এবং ছাত্রদলের ওপর হামলা ও নির্যাতনের নেতৃত্বে ছিল। সর্বশেষ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় হামলা এবং আন্দোলনকারীদের লক্ষ্মীপুর সদরে প্রবেশে বাধা দিতে ফেসবুকে ঘোষণা দিয়ে পদ্মা বাজার থেকে পানপাড়া বাজার পর্যন্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মহড়া দেওয়ায় এলাকাবাসী তার ওপর মারাত্মক ক্ষুব্ধ ছিল। গত অক্টোবর মাসে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, রামগঞ্জ, লক্ষ্মীপুরে দায়ের করা মামলায় উক্ত মঞ্জু ৪৩ নম্বর আসামি। মামলাটি তদন্তাধীন।’

‘গতকাল উক্ত মঞ্জু তার সহযোগী ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে তার বাড়ি ইছাপুর ইউনিয়নের মোল্লা বাড়িতে এলে স্থানীয় জনগণ এবং বিএনপির কর্মীরা ক্ষুব্ধ হয়ে মঞ্জুকে ঘেরাও করে পুলিশের হাতে তুলে দিতে চায়। কিন্তু এ সময় উপদেষ্টা মাহফুজ আলমের পিতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা এসে মেহেদী হাসান মঞ্জুকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।’

বাচ্চু মোল্লা মঞ্জুর দায়িত্ব নিতে চেয়েছেন দাবি করে তিনি লেখেন, ‘উপদেষ্টা মাহফুজ আলমের বাড়ি এবং মেহেদী হাসান মঞ্জুর (ছাত্রলীগের সন্ত্রাসী) বাড়ি একই বাড়ি। এলাকায় তারা চাচাতো ভাই হিসেবে পরিচিত। উপদেষ্টা মাহফুজ আলমের পিতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ৪ নং ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য। তার বাড়ির ছেলে মঞ্জুকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিজে তার বিষয়ে দায়িত্ব নেওয়ার কথা বললে স্থানীয় বিক্ষুব্ধ লোকজনের সাথে ছাত্রলীগ, মোল্লা পরিবার ও মঞ্জুর সহযোগীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় জনাব আজিজুর রহমান বাচ্চু মোল্লা আহত হন।’

ছাত্রদল সাধারণ সম্পাদক লিখেছেন, ‘বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা আহত হওয়ার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা তার প্রতি সমবেদনা প্রকাশ করছি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিছু মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলকে জড়িয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার অনাকাঙ্ক্ষিত। একটি স্থানীয় বিরোধকে ভুলভাবে উপস্থাপন করে ছাত্রদলকে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। উক্ত ঘটনার সাথে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নাই।’

এ সময় তিনি মিডিয়াকর্মী এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠনগুলোকে দায়িত্বশীল আচরণ এবং বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের অনুরোধ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X