কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৩১ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূস-মোদি বৈঠক নিয়ে বিএনপির প্রতিক্রিয়া

মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (৪ এপ্রিল) বিকালে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মির্জা আব্বাস বলেন, ‘ইউনূস-মোদি বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। যদি দেশের স্বার্থ-সংশ্লিষ্ট আলোচনা হয়, তবে সেটা ভালো। সামনে ড. ইউনূস আরও ভালো কিছু বয়ে আনবেন বলে প্রত্যাশা করি।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না। হাসিনার সঙ্গে তার সহযোগীদেরও পাঠাতে হবে। শেখ হাসিনার ফেরতের মাধ্যমে তার বিচার হতে হবে।’ ‘এ ছাড়া তিস্তা নিয়ে কোনো কথা হবে না, কিসের আলোচনা! চুক্তি পূরণ করতে হবে ভারতকে। হাসিনার আমলে যেসব অসম চুক্তি হয়েছে, তা বাতিল করতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে,’ যোগ করে বলেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘নানা রকম কথা বলা হচ্ছে। কিন্তু এই সরকারকে নির্বাচন দিতে হবে। নির্বাচন না দিয়ে এই সরকারের কী করার আছে? নির্বাচিত ছিল না বলেই হাসিনাকে সরে যেতে হয়েছে। তিনি পালিয়েছেন। সেখানে ড. ইউনূসের নির্বাচন না করার তো কোনো কারণ নেই।’

‘কচুবাগানে শূকরের উপদ্রব শুরু হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘জারজ মিল্টন গালি দিয়েছে আব্বাসকে, সেটা সমর্থন দিয়েছে পিনাকী। জঘন্য ভাষায় গালি দেওয়া কোনো ভদ্রলোকের মানায় না। তারা যা খুশি তাই করছে। এই পিনাকীরা সবাইকে ধরবে, ড. ইউনূসকেও তারা ধরবে। যারা ভারতকে ভালোবাসে, তারাই বাংলাদেশকে ভালো থাকতে দেবে না। তারা দেশের কোনো সরকারকে কখনোই স্থিতিশীল থাকতে দেবে না।’

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই। তবে কোনো, সংস্কার যা জনগণের স্বার্থের বাইরে থাকবে, তা মেনে নেওয়া হবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X