মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:১৫ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে : সেলিম উদ্দিন 

ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা। ছবি : সংগৃহীত
ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষ এখনো তার সব অধিকার বুঝে পায়নি। এ দেশের মানুষ ইসলাম প্রিয়, যারাই ক্ষমতার জন্য ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছে তারা সাময়িক লাভবান হলেও জনরোষে তাদের পরাজিত হতে হয়েছে। ফ্যাসিস্ট হাসিনাকেও বিতাড়িত হতে হয়েছে। এ দেশের মাটির গভীরে ইসলামের শিকড় রয়েছে, তাই আগামীতে ইসলামকে বিজয়ী করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (৫ এপ্রিল) জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ পৌর শাখা আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী শাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জামায়াতে ইসলামী সিলেট জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ নাজমুল ইসলাম।

মাওলানা শাহেদ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর জামায়াতের নায়েবে আমির, সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, সাবেক নায়েবে আমির মোহাম্মদ তাজুল ইসলাম, অ্যাসিসটেন্ট সেক্রেটারি সেলিম আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল কাদির, জামায়াত নেতা ফারুক আহমদ, গোলাম মোস্তফা মুছা, আমিরুল ইসলাম, সুহেল আহমদ, মাহফুজ আহমদ চৌধুরী, শ্রমিক নেতা এনাম আহমদ, মিলাক আহমদ, আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল বারী সিদ্দিকী ও রিমন আহমদসহ অনেকে।

এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোলাপগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সাবেক ও বর্তমান সাথী-সদস্যদের সঙ্গে ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় ইসলামী ছাত্রশিবিরের বর্তমান জেলা সভাপতি, প্রাক্তন জেলা সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X