কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে চার লেন মহাসড়ক প্রকল্প বন্ধে সেলিম উদ্দিনের উদ্বেগ

মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : সংগৃহীত

সিলেটের উন্নয়নে বৈষম্য ও চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেটের বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমে এক বিবৃতিতে পাঠান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, সিলেটের ‘চারখাই-শেওলা-সুতারকান্দি- সুতারকান্দি’ মহাসড়ক উন্নয়ন প্রকল্প নামে- ৪ হাজার ২৫৭ কোটি টাকার প্রাক্কলিত ব্যয়ে সুতারকান্দি পর্যন্ত চারলেনে উন্নীত প্রকল্পের কাজ শুরু হলেও সম্প্রতি সিলেট বিদ্বেষী কিছু স্বার্থান্বেষী কর্মকর্তার যোগসাজশে ওই প্রকল্পটি বাতিল করার ষড়যন্ত্র শুরু হয়েছে।

অযৌক্তিক অজুহাতে প্রকল্প বন্ধ করার অপচেষ্টার নিন্দা জানিয়ে সেলিম উদ্দিন বলেন, সিলেট বিয়ানীবাজার শেওলা-সুতারকান্দি স্থলবন্দর রোডের অবস্থা এতই নাজুক, প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ঘটছে। এ আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, জকিগঞ্জ, বড়লেখা, জুড়ি, কুলাউড়া উপজেলার লাখ লাখ জনসাধারণ যাতায়াত করে থাকেন। তাছাড়া গুরুত্বপূর্ণ ‘সুতাকান্দি স্থলবন্দর’ দিয়ে বাংলাদেশের এক্সপোর্ট-ইমপোর্টের কাজেও এ মহাসড়কটি ব্যবহৃত হয়ে থাকে।

বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অজুহাতে কান না দিয়ে অবিলম্বে সিলেট শেওলা-সুতারকান্দি স্থলবন্দর পর্যন্ত চার লেনের আঞ্চলিক মহা সড়কের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

একইভাবে প্রশাসনের দুর্বলতা, অব্যবস্থাপনা এবং অসাধু আমলাদের যোগসাজশে বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের পর্যটন স্পট ভোলাগঞ্জের সাদা পাথরও লুটপাট হয়েছে। জাফলংসহ সিলেটের ৬ টি পাথর কোয়ারীতেও পাথর লুটপাট চলছে।

মোহাম্মদ সেলিম উদ্দিন বর্তমান অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জরুরি ভিত্তিতে এসব অবৈধ কর্মকান্ড বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং অনতিবিলম্বে ঢাকা-সিলেটের ছয় লেনের মহাসড়কের কাজ দ্রুত শেষ করতে হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অনেক প্রকল্প একনেক বৈঠকে পাশ হলেও অদৃশ্য কারণে প্রবাসী অধ্যুষিত সিলেট বৈষম্যের শিকার, বারবার সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে।

প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চল জাতীয় অর্থনীতিতে মোটা দাগে রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রেখে চলেছে। তাছাড়া বিয়ানীবাজার-গোলাপগঞ্জের গ্যাস জাতীয় গ্রীডে প্রতিনিয়ত সাপ্লাই দিয়ে চলেছে, অথচ টাকা দিয়েও সিলেটে ঘরে-ঘরে গ্যাস সংযোগ পাওয়া যাচ্ছে না, এটা দুঃখজনক।

বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি মোহাম্মদ সেলিম উদ্দিন তার নিজ এলাকা বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলার সুরমা-কুশিয়ারা নদীভাঙন রোধে প্রকল্প গ্রহণ, ঘরে-ঘরে গ্যাস সংযোগ প্রদান এবং প্রতিটি আন্তঃসংযোগ সড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদাত্ত আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০২৬ বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X