কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এতদিন ক্ষমতায় থাকলেন কেন, প্রশ্ন জামায়াত নেতার

প্রতিনিধি সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা
প্রতিনিধি সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে। আপনারা যদি কাঙ্ক্ষিত সংস্কার করতে ব্যর্থ হন, তাহলে এতদিন ক্ষমতায় থাকলেন কেন?

সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-১৮ সংসদীয় আসনের ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সেলিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের মানুষ একটি কাঙ্ক্ষিত পরিবর্তন চায়। মানুষ আশা করে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে। আপনারা যদি কাঙ্ক্ষিত সংস্কার করতে ব্যর্থ হন, তাহলে এতদিন ক্ষমতায় থাকলেন কেন?

আসন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও অঞ্চল সহকারী পরিচালক মাহাবুবুল আলমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমির আজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, খিলক্ষেত থানা আমির হাসনাইন আহমেদ, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমির মাওলানা আবু বকর সিদ্দিক, দক্ষিণ খান উত্তর থানা আমির মোস্তাকিম আলম প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে জামায়াত কর্মীদের ভূমিকা পালন করতে হবে। ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত দিতে হবে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

দাবানলের ঝুঁকিতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি

এমপির পরিদর্শন কক্ষের মেরামত ব্যয় ১৬ লাখ

অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস

শাকিবের নতুন মিশন ‘নিঃস্ব’, ফিরছে ‘বরবাদ’ জুটি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

খাসলত ভালো না হওয়ায় তাদের সঙ্গে এমনটা ঘটে: জুলকারনাইন সায়ের

সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

১০

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ

১১

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

১২

চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের

১৩

প্রতি শনিবার এক ঘণ্টা পরিচ্ছন্নতায় দিন, বদলে যাবে চট্টগ্রাম: চসিক মেয়র

১৪

পলিথিনের ঝুপড়িতে প্রতিবন্ধী মা-মেয়ের মানবেতর জীবন

১৫

আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের পেশাগত শপথ গ্রহণ 

১৬

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা

১৭

স্পেনে ভূমিকম্প অনুভূত

১৮

চীনের ইউনানে ৫.০ মাত্রার ভূমিকম্প

১৯

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

২০
X