কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাসীর উচিত সম্মিলিত প্রতিবাদে ধ্বংসযজ্ঞের অবসান ঘটানো : রহমাতুল্লাহ

বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধনে বক্তব্য দেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধনে বক্তব্য দেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলের নৃশংসতা ও গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, আজ বিশ্ববাসীর উচিত সম্মিলিত প্রতিবাদের মাধ্যমে এই নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটানো। একইসঙ্গে বাংলাদেশের সরকারের সরাসরি হস্তক্ষেপ দেশবাসী কামনা করছে।

তিনি আরও বলেন, একমাত্র ঐক্যবদ্ধ মানবিক কণ্ঠস্বরে বিশ্বব্যাপী প্রতিবাদই পারে রাফা ও গাজার অসহায় মানুষের প্রতি সংঘটিত এই বর্বরতার অবসান ঘটাতে।

শনিবার (১২ এপ্রিল) বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে আয়োজিত মানববন্ধনে রহমাতুল্লাহ এসব কথা বলেন।

আবু নাসের বলেন, ফিলিস্তিনে বর্বরোচিত ইসরাইলের হামলার অবিশ্বাস্য মানবিক বিপর্যয়ের মুহূর্তে সচেতন মানুষ হিসেবে নিশ্চুপ থাকলে তা হবে মানবতার অপমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংঘাত নয়, শান্তিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। একই সঙ্গে নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে আমাদের রয়েছে দৃঢ় অবস্থান।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিক হিসেবে আমরা এ হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একইসঙ্গে আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে নৃশংস এ হামলার অবসান ঘটানোর মধ্য দিয়ে সমাধান চাচ্ছি। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার অবসান হোক। প্রতিষ্ঠিত হোক ফিলিস্তিনিদের মাতৃভূমির অধিকার।

বীর মুক্তিযোদ্বা নুরুল আলম ফরিদের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুদ হোসেন, জাহিদুর রহমান রিপন, স্বাধীনতা ফোরাম বরিশাল মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব, নগর ছাত্রদলের সহসভাপতি ওবায়দুর ইসলাম উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, নগর স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমান, জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুন, দাইয়ান ইশতি, ইলিয়াস আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X