কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১১:৩৮ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিকে মাঠ ছাড়া করতে আবার মিথ্যা মামলা : ফখরুল

সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: কালবেলা
সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: কালবেলা

সরকার নির্বাচনের আগে বিএনপিকে মাঠ ছাড়া করতে নেতাদের বিরুদ্ধে আবারও মিথ্যা মামলা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপিকে সরিয়ে দিতে সরকার ষড়যন্ত্র চালাচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে স্থগিত থাকা মামলাগুলো আবারও সচল করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলাগুলো দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে।

নির্বাচনের আগে একটাই উদ্দেশ্য বিএনপিকে মাঠছাড়া করা মন্তব্য করে তিনি বলেন, ক্যান্ডিডেট যদি না থাকে, তখন নির্বাচন কী হবে? আজকে সেই লক্ষ্যে তারা নেমেছে। লক্ষ্য একটাই আবারও বিনা ভোটে জোর করে, কারচুপি করে যেনতেনভাবে ক্ষমতা দখল করা।

বিএনপি মহাসচিব বলেন, সম্প্রতি নরসিংদীতে চক্রান্তমূলক হত্যাকাণ্ড ঘটিয়ে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির এবং তার স্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানাসহ প্রায় ৫০ জনের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। খায়রুল কবিরের বাসভবন ও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ যোগসাজশে কিছু সন্ত্রাসী দিয়ে নরসিংদীতে এই হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে।

বিএনপির এ নেতার অভিযোগ, বিএনপি জেলা কার্যালয়ে সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনা বিষয়ে স্থানীয় থানায় তাৎক্ষণিক অভিযোগ দেয়া হলেও জিডি এজাহার করতে গেলে কোনো কিছুই পুলিশ গ্রহণ করেনি। সর্বশেষ সশস্ত্র সন্ত্রাসীদের একজন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও বোমা মারার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের কাছে স্বীকারোক্তি দিলেও পুলিশ ওই সন্ত্রাসীদের এখনো গ্রেপ্তার করেনি এমনকি থানায় কোনো অভিযোগপত্র গ্রহণ করেনি।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের নেতাকর্মীদের ওপর হামলা, খোকনের বাড়ি ও জেলা অফিসে বোমা হামলা, অগ্নিসংযোগের ঘটনা সরকারি মদতপুষ্টরা ঘটিয়েছে। আমরা এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

চট্টগ্রামে স্থাপনা ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বুধবার চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ ছিল। সমাবেশ থেকে ফিরে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হয়। ছাত্রলীগ-যুবলীগের ছেলেরা নিজেরাই স্থাপনা ভাঙচুর করে মিথ্যা মামলা দিয়েছে। যুবদলের পাঁচজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি করেন বিএনপির মহাসচিব।

সংবাদ সম্মেলনে বিএনপির শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, নরসিংদী জেলার সদস্য সচিব মনজুর এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি পরে এলে অর্ধেক ভিজিটের ঘোষণা চিকিৎসকের

সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায় : হাছান মাহমুদ

বাজেট : সংখ্যা নয়, বদলাতে হবে অর্থনৈতিক চিন্তার কাঠামো

ছবিতে প্রথম দেখায় কী দেখলেন, উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

ট্রাম্পকে কড়া বার্তা মার্কিন প্রতিনিধি পরিষদের, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস

বাংলাদেশ সফর নিয়ে অবশেষে মুখ খুলল আইসিসি

জনগণের আস্থা বিনির্মাণ ও শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করছে জাতীয় সংসদ : স্পিকার

শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

‘বাংলাদেশের একটি হত্যাকাণ্ড’ নিয়ে সেই বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

১০

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

১১

কাজিনদের মধ্যে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

১২

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

১৩

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর করলেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা

১৪

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

১৫

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

১৬

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৭

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ জনতা পার্টির

১৯

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

২০
X