কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বড়াইবাড়ী দিবস পালনের আহ্বান কর্নেল অলির

এলডিপি সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.)। ছবি : সংগৃহীত
এলডিপি সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.)। ছবি : সংগৃহীত

বড়াইবাড়ী দিবস পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ২০০১ সালের ১৮ এপ্রিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ বড়াইবাড়ী গ্রামে ঢুকে নারকীয় তাণ্ডব চালায়। এর প্রতিবাদে তৎকালীন বিডিআর সদস্যরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি গ্রামে টানা ৬ ঘণ্টা যুদ্ধ চলার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এতে ১৬ জন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী মারা যায় ও দুজনকে আটক করা হয়। তৎকালীন বিডিআর ও গ্রামবাসীর মিলিত প্রতিরোধে পর্যুদস্ত হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। নিহত হন বাংলাদেশের তিন বিডিআর সদস্য। তারা সেদিন দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করে।

তিনি বলেন, অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে ওই দিন যারা শাহাদতবরণ করেছে আমরা তাদের যথাযথ মর্যাদা দিতে পারিনি এবং স্মরণও করি না। এই ঘটনার পর থেকে স্থানীয়রা দিবসটি পালন করে থাকে। তবে আমি জানতে পেরেছি এবার ঢাকা থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কয়েকজন সদস্য নিজ উদ্যোগে বড়াইবাড়ী দিবস পালনে গ্রামবাসীদের সঙ্গে একাত্মতা ঘোষণার জন্য সেখানে যাবেন। তাদেরকে অভিনন্দন জানাই।

কর্নেল অলি বলেন, মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে যেসমস্ত বাঙালিরা বীরত্মপূর্ণ অবদান রেখেছেন তাদের অবদানকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক। সেইসঙ্গে বড়াইবাড়ী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১০

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১১

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১২

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৩

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৪

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৫

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৬

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৭

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৮

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৯

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

২০
X